দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে রয়েছে আইভরি কোস্ট। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন ফ্রাঙ্ক কেসি।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৩০তম মিনিটে বক্সের ভেতরে জটলার মধ্যে ফিরতি বলে জোরালো শটে গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন কেসি।
প্রথমার্ধে দুইবার বল জালে পাঠিয়েও গোলের দেখা পায়নি জার্মানি। কাই হাভার্টজের করা দ্বিতীয় গোলটি বাতিল করা হয়, কারণ তার কয়েক সেকেন্ড আগে আইভরি কোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদু ফাউলের শিকার হন।
এদিকে, এই ম্যাচে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে।
এমএস/